কৃষক আন্দোলনের সমর্থনে চন্দ্রকোনা রোডে তৃণমূলের ট্রাক্টর মিছিল
দি নিউজ লায়ন ; কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের দু'নম্বর কড়সা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চন্দ্রকোনা রোড সংলগ্ন কড়সা এলাকায় এক ট্রাক্টর মিছিলের আয়োজন করা হয়।জানা গিয়েছে এই দিন শতাধিক ট্রাক্টর নিয়ে কৃষকেরাএই মিছিলে অংশগ্রহণ করে।এই দিন এই প্রতিবাদ মিছিল গোটা কড়সা অঞ্চল প্রদক্ষিণ করে।
মিছিলের শেষে পথ সভার মাধ্যমে শেষ হয় কর্মসূচি।এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, ব্লক তৃণমূল নেতৃত্ব সহ এক ঝাঁক অঞ্চল তৃণমূল নেতৃত্ব।এই দিন এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা।তিনি বলেন কেন্দ্রের বিজেপি সরকারের কৃষক বিরোধী কৃষি আইনের ফলে পথে নামতে বাধ্য হয়েছে রাজ্যের কৃষকরা।
তাই অবিলম্বে কেন্দ্রকে এই আইন কৃষক বিরোধী কৃষি আইন বাতিল করতে হবে।পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের স্বার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে শোনা গেল জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার গলায়।তিনি আরো বলেন যে এই কৃষি আইন যদি না কেন্দ্র সরকার বাতিল করে তাহলে আমাদের এই প্রতিবাদ আন্দোলন চলতে থাকবে।
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা বিজেপিকে ওই ট্রাক্টর মিছিল থেকে তীব্র ভাষায় আক্রমণ করেন। সেই সঙ্গে দেশ থেকে বিজেপিকে তিনি উৎখাত করার ডাক দেন। তিনি বলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ কৃষক বিরোধী বিজেপিকে উপযুক্ত জবাব দেবেন।

Post a Comment